ডিগ্রি

ডিগ্রি পাস ও ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ডিগ্রি পাস ও ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল।  সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণ করা যাবে। শিক্ষার্থীদের আবেদন ফরমের প্রিন্ট কপি কলেজে জমা দেয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর

হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুরের জনপদ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তা-ঘাট, মাঠ-ঘাটসহ পুরো এলাকা। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ।

 

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জবুথবু উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের মানুষ। দুই দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে বরফের অনুভূতি। গ্রামাঞ্চলের হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রিতে

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রিতে

উত্তরের জেলা নওগাঁয় ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত।শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় নওগাঁয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

১০ দশমিক ৩ ডিগ্রিতে কাঁপছে দিনাজপুর

১০ দশমিক ৩ ডিগ্রিতে কাঁপছে দিনাজপুর

দিনাজপুরে ক্রমশ তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

শীতে কুড়িগ্রাম জবুথবু, তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি

শীতে কুড়িগ্রাম জবুথবু, তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি

কুড়িগ্রামে ঘন কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সঙ্গে ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনপদ। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ফলে শ্রমিক ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।

পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

হিমালয়ের কোলঘেঁষে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ঠান্ডা আবহাওয়ায় জেঁকে বসেছে শীত। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। গত তিনদিন ধরে ১০ ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা।

তীব্র শীতে তেঁতুলিয়ার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

তীব্র শীতে তেঁতুলিয়ার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীতে তাপমাত্রা নেমেছে  ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ ধরনের মারাত্মক ঠান্ডা আবহাওয়ায় বেকায়দায় পড়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষ।