মরুর দেশ সৌদি আরবে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। দেশটির কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রিরও নিচে নেমে আসবে। কিছু অঞ্চলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
ডিগ্রি
কুড়িগ্রামে শীতের তীব্রতা গত দুদিনে আরও বেড়েছে। প্রতিদিন বিকেল থেকে রাতভর ঠান্ডা এবং সকাল দশটা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে গোটা জনপদ।
টানা তিন দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় দফায় জেলাটিতে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সন্ধ্যা থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা।
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। এর ফলে শীত জেঁকে বসেছে। শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় কম। শীতের কারণে দিন দিন হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমাগত কমছে।
পৌষের দ্বিতীয় সপ্তাহে আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। গতকালের তুলনায় আজকের তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি।
শীতের জেলা হিসেবে পরিচিত উত্তরের পঞ্চগড়ে কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও তেজ নেই তেমন।
সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৩ ডিগ্রিতে। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে।
তীব্র শীতে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। রবিবার নয়াদিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গেছে। এদিন সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।