নীলফামারী জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ওই অভিযান শুরু হয়।
ডেঙ্গু প্রতিরোধ
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি রাজনীতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিস থেকে চাঁনমারী পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে তিন মাসব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়েছে।
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আজ জেলা শহরের কাটাখালী খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে মোংলায় মাসব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোডেক'র অগ্রযাত্রা প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপী উপজেলার কাইনমারী ও কানাইনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
দেশব্যাপী তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মাদারীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাদারীপুর-২
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। বাসাবাড়ির ছাদ, ড্রেন ও আশপাশে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশই এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।