ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: চট্টগ্রামের জেলা প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: চট্টগ্রামের জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি রাজনীতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার হাটহাজারী উপজেলার ১৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুতে প্রাণহানি রোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা চাই না, আর কোনো প্রাণ এভাবে হারিয়ে যাক। নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, মানুষের স্বাস্থ্য, চিন্তা ও পরিবেশ—সব ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।