আফগানিস্তানে নারীদের জন্য কাবুল বিশ্ববিদ্যালয়ের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া ৩৪ বছরের চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত এক টুইট বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করেন। তিনি গত ১৫ বছর তালেবানের সাংস্কৃতিক বিষয়াদির সঙ্গে যুক্ত ছিলেন।
- ঋণের চাপে কামরাঙ্গীচরে ব্যবসায়ীর আত্মহত্যা
- * * * *
- শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- * * * *
- কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
- * * * *
- আওয়ামী লীগকে ফেরাতেই ডিসেম্বরে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খাঁন
- * * * *
- বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
তালেবান
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী নিহত হওয়ার পর তাদের লাশ ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করেছে তালেবান। শনিবার চারজনের লাশ শহরের গুরুত্বপূর্ণ চারটি স্কয়ারে ঝুলিয়ে রাখা হয় বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
ইরান ও রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় কাবুল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলার অনুরোধ জানিয়েছে তালেবান। গত সোমবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চিঠি দিয়ে এই অনুরোধ জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। তালেবানের এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেবে জাতিসংঘের একটি কমিটি।
আফগানিস্থানের তালেবানের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেবেন।
প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার।
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।
মানবাধিকারের রাজনীতিকরণ না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান। দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার কাবুলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
চলতি মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে ২৪ সেপ্টেম্বর মোদীর বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।
জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস তালেবানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এ দিকে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি সাহেল অঞ্চলের জিহাদিদের উৎসাহিত করতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেছেন।