পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঐ তিন শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আজিজুল হক।
- ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার
- * * * *
- ছাত্র শক্তির হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী: খালেদ হাসান
- * * * *
- বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব
- * * * *
- সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- * * * *
- কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
তিন
এপ্রিলে মাসে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান।
ইসরাইলি উগ্রপন্থীরা জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। জেরুসালেমে সরকারপন্থী বিক্ষোভকারীদের সামনে দিয়ে চলাচলকারী ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের ওপর এই হামলা চালানো হয় বলে স্থানীয় মিডিয়ার মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ইসরাইলি পুলিশ জানিয়েছে। পুলিশ হামলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতারও করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। রোববার এই জোট পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য বলে মন্তব্য করেছে।
সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ক্রেমলিনে বৈঠকের কয়েক দিন পর রোববার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবেশী বেলারুশের সাথে ওই দেশের ভূখণ্ডে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের একটি চুক্তি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পাশ্চাত্যের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার এই চুক্তির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। এক ভিডিও বার্তায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেড বলেছেন, পুতিন গ্রেফতার হলে যুদ্ধ লেগে যাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেছেন। মস্কোয় চীনা প্রেসিডেন্টের সফরের প্রেক্ষাপটে সোমবার উভয়ে তাদের এ সম্পর্কের প্রশংসা করেন। শি তার মস্কো সফরকে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির যাত্রা হিসেবে বর্ণনা করেছেন।