ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
নাটোরে সারাদিন অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা।
কুমিল্লার লাকসামে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে জরিমানা করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে সুমন সরদার (৩৭) নামের এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার ১১টি পেট্রোল পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম হিসেবে ঢাকার ১১টি পেট্রোল পাম্পে এটি চালু করা হয়েছে। পাইলট কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত পাম্পগুলোতে এ সেবা ব্যবহার করা যাবে।
একদিনে প্রায় এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে চারটি জাহাজ। শুক্রবার জাহাজ চারটি বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে জানিয়ে বন্দর কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একইসঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। লক্ষ লক্ষ বছর ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে।
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে—এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম।
বিশ্বের সব দেশে জ্বালানি তেল বা ডিজেলের দাম বাড়ানো হলেও দেশে জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামাল হোসেন সংসদে আক্ষেপ করে বলেছেন, রাত ২টা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য তেল পাইনি।