ফোনে অশ্লীল বা অশোভন বার্তা পাঠালে হতে পারে দুই বছরের কারাদণ্ড এবং দেড় কোটি টাকা জরিমানা। এমনকি কাউকে বারবার ফোন করে বিরক্ত করলেও গুনতে হতে পারে এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড।
দণ্ড
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার মন্তব্য করেছেন যে আন্তর্জাতিকভাবে খ্যাত সংবাদ সংস্থা রয়টার্স তাদের অতীতের সাংবাদিকতার মানদণ্ড হারিয়ে ফেলেছে এবং এটি এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়।
বরগুনার বেতাগী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে সৎ চাচা গোলাম মোস্তফাকে পৈত্রিক বাড়ি থেকে উচ্ছেদ করতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা ধর্ষণ মামলার ঘটনায় ভাতিজা কাওসারকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রংপুরে মাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে দায়ের করা মামলায় ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ডর রায় দিয়েছেন আদালত।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সক্রিয় দালালচক্রের ৯ সদস্যকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া এই দণ্ডাদেশ প্রদান করেন।
ফরিদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি ব্রিজ নির্মাণে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলনের অপরাধে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পটুয়াখালীর আলোচিত জুলাই শহীদ জসিম উদ্দিন হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে দুইজনকে ১৩ বছর এবং একজনকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইকচালক মো. সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৯ জেলেকে ১০ হাজার করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।