কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুর রব নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ড
শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনের একটি স্কুলের অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযুক্ত ওই স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে নানা সময়ে ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল। শনিবার (১১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, গত সপ্তাহে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মাদারীপুর সদরে কথা না শোনায় এক মাদরাসাছাত্রকে বেদম মারধর ও আছাড় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে মেরুদণ্ড ভেঙে গেছে ওই ছাত্রের।
রাজশাহীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ শহরের স্টেডিয়াম রোডের দক্ষিণ সেওতা এলাকার মাহমুদা আক্তার (৪৫) হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত
যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরো সাতজনের বিরুদ্ধে একই রায় দিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লবকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় আট জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।