সিলেটের ওসমানীনগরে আলোচিত বুরুঙ্গা ইউপির তিলাপাড়া শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম হত্যা মামলায় আসামি একই মাদ্রাসার প্রভাষক লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ড
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অপরাধে স্বামী শামীম শেখ (৪৬) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। তার নাম সজল হাওলাদার (২১)।
ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে দুই জেলেকে একবছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।