উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদানের প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর।
দাবি
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরো ৬ মাস ক্ষমতায় থাকবে- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার ৬ মাস পর ক্ষমতা হস্তান্তর করবে।
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার দাবিতে ‘প্রশাসন পোড়া ও বারবিকিউ সন্ধ্যা’ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), হল সংসদ নেতৃবৃন্দ এবং একদল নারী শিক্ষার্থী।
খুলনার আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ গ্রহণের দাবিতে নাগরিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও দমন অভিযানে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সরকার। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানান। টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রাণহানির বিষয়ে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি।