হরিজনসহ প্রান্তিক জনগোষ্ঠীর হোটেল-রেস্তোরাঁয় প্রবেশ ও খাবার গ্রহণের নাগরিক অধিকার এবং ভূমির অধিকার প্রতিষ্ঠার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাবি
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালসংলগ্ন ধোপার নদীর ওপর বন্ধ হয়ে থাকা ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) বিকেলে মহাসড়কের রামপাল অংশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিন দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে।
সাভারে কলেজশিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও পরিবারের সদস্যরা। এসময় মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বশিকপুর ইউনিয়নের কাশিপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজন করেন। দ্রুত তাকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল করেছেন তাঁর সমর্থকরা
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন ইস্যু ঘিরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও ডা. শহিদুল আলমের সমর্থকরা কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন।
মেহেরপুরে বিএনপির দুটি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।