দিন

সোনাতলায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সোনাতলায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ইউসুফ আলী (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড় বালুয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার হাতাহাতি, কী ঘটেছিল সেদিন

স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার হাতাহাতি, কী ঘটেছিল সেদিন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।  

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন।

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা সকালে সংসদের দক্ষিণ প্লাজায়

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘অনেক দিন বাঁচবেন’ বলা কি ঠিক? ইসলাম যা বলে

‘অনেক দিন বাঁচবেন’ বলা কি ঠিক? ইসলাম যা বলে

কাউকে নিয়ে কথা বলছেন, এমন সময় তিনি এসে হাজির হলেন। অথবা তাঁর কথা মনে করার কিছুক্ষণ পরই ফোন এল তাঁর। তখন অনেকেই মজা করে বলেন, ‘বেঁচে থাকবেন অনেক দিন, আপনার কথাই বলছিলাম!’ কথাটি আমাদের সমাজে বেশ প্রচলিত। 

নেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ

নেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ছাত্রাবাস উদ্বোধন করা হয়েছে।

সব এলপিজির দোকান দুই দিন বন্ধের ঘোষণা

সব এলপিজির দোকান দুই দিন বন্ধের ঘোষণা

এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানো, সরবরাহ নিশ্চিত করা এবং প্রশাসনিক হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এই দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।