বগুড়ায় উদ্ধার হওয়া দুই নারীর লাশের দীর্ঘদিনেও পরিচয় মেলেনি। তাদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বগুড়া সিআইডি। এদের একজনের মরদেহ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের গন্ডগ্রাম ও অপরজনের মরদেহ নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী থেকে উদ্ধার করে পুলিশ।