চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অভিযান
কর্মকর্তা-কর্মচারীর ঘুষ বাণিজ্য, গ্রাহক হয়রানি এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০২৩-২৪ অর্থ বছরে রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও প্যালাসাইডিং কাজের টেন্ডারে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে- এমন একটি অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় গাজীপুর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে পৌরসভা থেকে টেন্ডার সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে নিয়ে আসেন তারা।
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রধান কার্যালয়ে রবিবার (২ নভেম্বর) হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির এক উপপরিচালকের বিরুদ্ধে বিদেশি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ডলারে ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
২০১৭ সালের ১৪ মে দেওয়া পরিপত্রে কাবিখা ও টিআর প্রকল্পের বরাদ্দকৃত খাদ্যশস্য বা নগদ টাকার অর্ধেক বরাদ্দ দিয়ে সোলার প্যানেল স্থাপন ও বায়োগ্যাস প্রকল্পে ব্যয়ের সিদ্ধান্ত হয়। ওই পরিপত্রে দেশের যেসব এলাকায় বিদ্যুৎ-সুবিধা নেই বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন, সেসব এলাকায় সোলার সিস্টেম স্থাপন করতে বলা হয়েছিল। আর এসব সোলার প্যানেল বসানোর কথা ছিল স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, এতিমখানা, উপাসনালয়, হাট-বাজার, ইউনিয়ন পরিষদসহ জনসমাগম এরিয়াতে।
রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা সাড়ে ১২টা থেকে এ অভিযান শুরু হয়, যা রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন ধরে নগর ভবনের কার্যক্রম ছিল বন্ধ। তবুও এই সময়ের মধ্যে গাড়ির তেল খরচের হিসাব দেখানো হয়েছে কোটি টাকারও বেশি। গাড়ির জ্বালানি খাতে কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।