সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের রাষ্ট্রদূত সাইফ মোহাম্মদ আল জাবি শিগগিরই ইরানে ফিরছেন। তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করার ছয় বছর পর আবার তা জোড়া লাগছে। রোববার এই ঘোষণা দেয়া হয় আমিরাতের পক্ষ থেকে।
দূত
বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে ভারত। ভিয়েতনামে ভারতের বর্তমান রাষ্ট্রদূত প্রণয় কুমার বার্মাকে বাংলাদেশে নতুন হাইকমিশনার করা হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার জন্য গুরুত্বপূর্ণ ত্রাণ বিতরণের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ২ দশমিক ৩ কোটি টাকা প্রদান করছে।
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এবং উপ-রাষ্ট্রদূত কামাল বুরাক তেমজিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন। চার দিনের সফরে আগামীকাল রোববার ঢাকা আসছেন তিনি।
পর্তুগাল সরকার দেশটিতে রাশিয়ান দূতাবাসের দশ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে মঙ্গলবার এ কথা জানানো হয়।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে রাশিয়ান দূতাবাসের ‘উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি জানিয়েছেন, তার দেশ এবং বাংলাদেশ ইউক্রেন সঙ্কটের পর সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন ও বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য বিকল্প পদ্ধতি অনুসন্ধান করছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত অ্যানাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। এক মাস আগে ইউক্রেন হামলার পর ক্রেমলিনের সাথে সম্পর্কচ্ছেদ করা প্রথম সিনিয়র কর্মকর্তা তিনি।