বাংলাদেশে নির্বাচনের আগের দিন ‘ব্যালট বাক্স ভর্তি’ করার পুনরাবৃত্তি চান না বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেছেন, এ রকম ঘটনা তিনি অন্য কোনো দেশে কখনো শোনেননি।
দূত
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেনের সাথে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশীদের যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আমরা আগামী ৫০ বছরের সম্পর্কের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) মঞ্চ তৈরি করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
কাবুলে আবারো উগ্রবাদী নিশানায় রুশ দূতাবাস। সোমবার দুপুর ওই দূতাবাসের সামনে জোরাল বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ২০ জন। আহতের সংখ্যা অন্তত ১২। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন।সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জসিম উদ্দিন রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন।