প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশে
আগামী ১৯ নভেম্বর হবে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ব্যর্থতায় শেষ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভের সব কয়টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি তারা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) অজিদের কাছে লজ্জার হারের পর আর আরব আমিরাতে থাকা হবে না বাংলাদেশ দলের।
বন রক্ষায় নজিরবিহীন চুক্তি করেছে বিশ্বের ১০০ দেশ। ২০৩০ সালের মধ্যে সংরক্ষিত বনের ক্ষতি এবং জমির ক্ষয় বন্ধ করা প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো। এছাড়া এই দেশগুলো বন রক্ষা ও পুনরুদ্ধারের জন্য সরকারী এবং বেসরকারী তহবিলে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৪ জন। মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।
বাংলাদেশের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেনি ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবার লাল সবুজের ক্রিকেটারদের মুখোমুখি হতে যাচ্ছেন ইংলিশরা। বুধবার আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হবে দুই দল।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য সরকার চায় বাংলাদশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চাই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশব্যাপী একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় কাজ করে গেলেও দেশে একটি শ্রেণী রয়েছে, তারা এই উন্নয়ন দেখে না বরং নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। প্রধানমন্ত্রী এদের সম্পর্কে দেশবাসীতে সচেতন হওয়ার আহ্বান জানান।