নারী আইপিএলের প্রথম আসর শুরু হবে আগামী ৪ মার্চ থেকে। এর পূর্বে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম নারী আইপিএলের মেগা নিলাম। মুম্বাইয়ের সেই নিলামে অংশ নিতে সারা বিশ্ব থেকে আগ্রহ প্রকাশ করেছে দেড় হাজারেরও অধিক ক্রিকেটার।
দেশে
বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় ওই ঋণের অনুরোধটি অনুমোদন করা হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশের ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সাংবিধানিক বিধির আলোকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।
ভারতে এক দিনে দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর তিনটি বিমান। দেশটির রাজস্থানের ভরতপুরে বিমানবাহিনীর বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে দুই যুদ্ধবিমান, সুখোই-৩০ এবং মিরাজ-২০০০।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, দেশে শ্রমে নিয়োজিত শিশুর মোট সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন বা ১৭ লাখ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ১ দশমিক ২ মিলিয়ন বা ১২ লাখ।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই। তিনি বুধবার সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশ ও ইউরোপের মধ্যে ৯ ডলারের বাণিজ্য রয়েছে।
নেপালের উদ্বৃত্ত বিদ্যুৎ সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেছেন, ‘আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এরই অংশীদার হিসাবে শিপিং সেক্টরও জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।’