দেশ

বাংলাদেশকে বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশকে বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শ:ই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।

ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ এগোবে না : কাদের

ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ এগোবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

বিজিবির ফৌজদারি মামলার এখতিয়ারের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

বিজিবির ফৌজদারি মামলার এখতিয়ারের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফৌজদারি মামলা দায়েরের এখতিয়ারের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। ফলে বিজিবি এখন থেকে মামলা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

দেশে বড় আকারে বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

দেশে বড় আকারে বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড থাকায় বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অবস্থানরত ভবনে সাক্ষাৎ করার সময় এ প্রস্তাব দেন।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী কাতার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহী কাতার

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি।

দেশে ৪৪ জন করোনা আক্রান্ত

দেশে ৪৪ জন করোনা আক্রান্ত

দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৪৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ ঢাকাসহ দেশের সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

আজ ঢাকাসহ দেশের সকল মহানগরে পদযাত্রা করবে বিএনপি

ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার এ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকার বাইরে মহানগরগুলোতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

দেশে ৩৮ জনের করোনা শনাক্ত

দেশে ৩৮ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১৯ জন। ৩৮ জনের মধ্যে রাজধানীতে ৩৬ জন শনাক্ত হয়েছেন।

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে : ইসি আলমগীর

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুর সিটি করপোরেশনে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।

নিজ দেশের বিমানেই অবাঞ্ছিত প্রেসিডেন্ট!

নিজ দেশের বিমানেই অবাঞ্ছিত প্রেসিডেন্ট!

জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমি জুরাবিচভিলি নিজ দেশের বিমানেই অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। জর্জিয়ার জাতীয় বিমান পরিবহন সংস্থা জর্জিয়ান এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা তামাজ গাইয়াসভিলি প্রেসিডেন্ট জুরাবিচভিলিকে বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন।