দেশের সবচেয়ে দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হতে যাচ্ছে ঢাকার বিমানবন্দর এলাকায়। আন্ডারপাসটির দৈর্ঘ্য হবে ১ দশমিক ৭ কিলোমিটার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল, রেলওয়ে, বিআরটি, এমআরটি স্টেশন ও হজ ক্যাম্পকে একসঙ্গে সংযুক্ত করতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার।
দেশ
ঢাকাসহ দেশের ৮ বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে আট জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে সুদান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদ শূণ্য ঘোষণা ও নির্বাচন নিয়ে রিট খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসাথে রিট আবেদনকারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সকাল ১০টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে।
এশিয়া কাপের আয়োজনের বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। উভয় দেশ পাকিস্তানের প্রস্তাবে রাজি হয়েছে।
উত্তরপ্রদেশ পৌর নির্বাচনে বিজেপি এবার ৩৯৫ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল। ফলাফল ঘোষণার পর ৬০-এর বেশি মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, রাশিয়া, চীন কিংবা অন্য কোনো দেশের সাথে ঢাকার সম্পর্ক বিবেচনায় নিয়ে ওয়াশিংটন বাংলাদেশের সাথে তার সম্পর্ক নির্ধারণ করে না।