বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মিডিয়ার সহযোগিতায় বোঝাতে চায় দেশ খুব ভালো আছে। কিন্তু প্রকৃতপক্ষে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে অর্থনৈতিক ভয়াবহ সঙ্কট শুরু হয়েছে।
দেশ
সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।
সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে লড়াই অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জন্য একটি যুদ্ধবিরতি করার আহ্বান সত্ত্বেও সহিংসতা থামেনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে আগামী সাধারণ নির্বাচনে তার দলকে আরো একবার সুযোগ দেয়ার জন্য আজ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় ঈদগাহে আজ শনিবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় ঈদগাহ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও ঝড়-বৃষ্টির দেখা মিলতেও পারে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই নদীবন্দর ভেদে দুই নম্বর ও এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।