ভারতের উত্তর প্রদেশের রাজ্য পুলিশ শুক্রবার জানিয়েছে, গত ছয় বছরে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা সব মিলিয়ে ১৮৩ জন অভিযুক্ত দুষ্কৃতিকারীকে এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) হত্যা করেছে। তার মধ্যে রাজনীতিবিদ আতিক আহমেদের ছেলে আসাদ এবং তার সঙ্গীরাও রয়েছে।
দেশ
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে মৃদু তাপ্রবাহসহ আট জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসায় বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা তার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন।
বিত্র ঈদুল ফিতরের আগে সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা দিয়েছে সরকার।
সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত এবং 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন মাসের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে পাঁচজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাদেশ আজ জাপানকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ করে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।