গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে সর্বমোট আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪৯ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনে।
- ক্ষুদ্র পশুপালনের উন্নয়নে থিম্পুতে সার্কের আঞ্চলিক কর্মশালা
- * * * *
- সাতক্ষীরা সীমান্তে প্রায় ২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
- * * * *
- পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- * * * *
- শান্তিতে জীবনযাপনের জন্য যে দোয়া পড়বেন
- * * * *
- সাদা না বাদামি চিনি, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী
- * * * *
দেশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪১ জনে। এ সময়ের মধ্যে ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।
ঢাকা থেকে কলকাতার মধ্যে চতুর্থ আরেকটি আন্তঃদেশীয় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে ভারত।রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে আজ তার দফতরে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি ভারতের পক্ষে এই প্রস্তাব দেন।
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টিপাতের প্রবণতাও সামান্য বাড়তে পারে।
বাংলাদেশের জন্য অস্ত্র বহনকারী একটি মালবাহী বিমান গ্রিসের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।কর্মকর্তারা বলছেন আন্তোনভ-১২ বিমানটিতে স্থল-মাইনসহ ১১ টনের মতো অস্ত্র ছিল।বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার দুই কিলোমিটারের ভেতরে লোকজনকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)২০২৩ থেকে ২০২৭ সাল সার্কেলের ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) খসড়া অনুযায়ী এ সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি আসরে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরমধ্যে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এফটিপিতে ছয়টি সিরিজ খেলবে টাইগাররা।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৩৪ জনে। এ সময়ের মধ্যে নতুন করে ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশের বন্যাপ্রবণ ১৪ জেলায় দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জনের দেহে।ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।