দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন।
দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু-প্রতিক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী ২৫ জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে।
রাজধানীতে ১৬৭টিসহ সারাদেশে ৮৮২টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত হয়েছে ৪০ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে পৌঁছেছে।
‘শান্তি প্রতিষ্ঠা’কে একটি মহৎ কাজ অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী শান্তিরক্ষীদের জাতীয় পতাকার মান সমুন্নত রেখে বিশ্বে বাংলাদেশকে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারি দেশ হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক ৩০ মের পরিবর্তে ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ৩০ মে বৈঠকটি হওয়ার কথা ছিল।
করোনা থেকে এখনো পুরোপুরি স্বস্তি মেলেনি বিশ্বের। এর মাঝেই স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলেছে মাঙ্কিপক্স সংক্রমণ। স্থানীয়ভাবে যে সব দেশে এই সংক্রমণ ছড়িয়েছিল তার বাইরেও মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ার খবর আসছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস দীর্ঘ ২৭ মাস পর ফের চালু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন , বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরো আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, এ জন্য সরকারের সকল প্রয়াস অব্যাহত থাকবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণ আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।