বাংলাদেশের স্বাধীনতার লাভের পর থেকে গত ৫০ বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেশটির রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ বাঁক বদল করেছে। এসব ঘটনার ইতিবাচক এবং নেতিবাচক - দুধরণের প্রভাব রয়েছে।
দেশ
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করে বলেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৯৭ জনের শরীরে।
বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।’
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেন।
বিশ্ব বাজারে দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমলো স্বর্ণের। ভরিতে ১১৬৬ টাকা কমানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।
রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার নামে ১৯৭১ সালে দেশের বাঙালি নাগরিকদের বিরুদ্ধে চরম হত্যা নির্যাতনের পথ নিয়েও বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের তৎকালীন শাসকগোষ্ঠী।
র্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে প্রচেষ্টা ও সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এমন নয় যে যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক। এমন অনেক উদাহরণ আছে। আমরা আশা করি, তারা সিদ্ধান্তের পরিবর্তন করবে। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলবে।’
আগামী ৭২ ঘন্টা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানরা বিভিন্ন দেশের পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।