ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়ে দিল অ্যামেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।
দেশ
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে একদিন পর মাঠে গড়িয়েছে বল। সকাল ১০ টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয় শুরুতে পেসার এবাদত ও খালেদ জোড়া আঘাতে হানে পাকিস্তান শিবিরে। যার ফলে ম্যাচ শুরুতে চাপে পড়েছে পাকিস্তান।
অবশেষে চতুর্থ দিনে এসে ঢাকা টেস্টের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। আউট ফিল্ড ভেজা থাকার কারণেই খেলা শুরু হতে কিছুটা বিলম্ব বিলম্ব হয়েছে। আজকের দিনের খেলা হবে ৮৬ ওভারের
স্বাধীন একটি দেশ হিসাবে বাংলাদেশকে ১৯৭১ সালের ছয়ই ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী ভারত। সেই স্বীকৃতির ৫০ বছর উপলক্ষে 'মৈত্রী দিবস' উদযাপন করছে দুই দেশ।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দেয়ার পাশাপাশি যুদ্ধে সহায়তাও করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের মধ্যে সংযুক্তি, ব্যবসা-বাণিজ্য এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের উপর মনোনিবেশ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে আরো দৃঢ় করতে কাজ করার জন্য পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন।
লক্ষ্মীপুরের রামগতিতে পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের (১২) বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে । যার কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মাদক ও মৌলবাদ রুখতে সারাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। এরপর একইদিন স্বীকৃতি দিয়েছিল ভারত।