কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে ডাচ।বুধবার নেদারল্যান্ডের দ্য হেগে সে দেশের ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কোঅপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডাচ মিনিস্টার টম ডি ব্রুইন এ কথা জানান।
- হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত ঢাবির
- * * * *
- হুথিদের দখলে সৌদি ভূখণ্ড, মার্কিন সাংবাদিকের দাবি
- * * * *
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে
- * * * *
- গুগল ও অ্যাপলের সেবায় আকস্মিক বিপর্যয়, সাইবার হামলার শঙ্কা নাকচ
- * * * *
- রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
- * * * *
দেশ
রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে ফ্রান্স দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন। ফরাসি নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘আমরা দৃঢ়ভাবে আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব যাতে এই সঙ্কট স্থায়ী সমাধানের মাধ্যমে শেষ হয়।
শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স।
স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জলবায়ু সম্মেলন। শেষ হবে ১২ নভেম্বর। এ সম্মেলনে সুখবর পেল বাংলাদেশ।
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক দিলো বাংলাদেশের মেয়েরা। বুলাওয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ উড়ন্ত সূচনা করেছে জাহানারা আলমরা। বুধবার স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
এবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাসান’। আয়োজকদের দেয়া তথ্য অনুসারে, কানের শর্ট ফিল্ম কর্নারেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে চলচ্চিত্রটির।
বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি- ৮ ভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। ডি-৮ কমিশনের ৪৪তম বৈঠকে এ আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যাত্রীদের সুবিধার্থে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ব্যাপারে ইতোমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দিয়েছে বিআরটিএ। মঙ্গলবার (৯ নভেম্বর ) বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।