বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আগামীকাল প্রথম টি-টোয়েন্টির জন্য আজ ১২ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
- হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত ঢাবির
- * * * *
- হুথিদের দখলে সৌদি ভূখণ্ড, মার্কিন সাংবাদিকের দাবি
- * * * *
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে
- * * * *
- গুগল ও অ্যাপলের সেবায় আকস্মিক বিপর্যয়, সাইবার হামলার শঙ্কা নাকচ
- * * * *
- রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
- * * * *
দেশ
করোনা পরবর্তী এবারই প্রথম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকেট সংগ্রহ করতে লাইন ধরেছেন ক্রীড়া প্রেমীরা।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশল কী হবে তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কপ২৬ সম্মেলনে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে অগ্রণী ভূমিকা পালনের ফলাফল। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের নেতৃত্বে সবচেয়ে বেশি ৪৮টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের দ্বারা ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে আমাদের দেশের অগ্রণী ভূমিকার ফল।’
এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর পঞ্চম দিনে আজ মঙ্গলবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরছেন লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশি নাগরিক। আজ বুধবার বেলা ১২টায় ঢাকার বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।
বাংলাদেশসহ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের ৯৫টি দেশে নিজেদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে মার্কিন বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার।
যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চীন। একইসাথে গত দু’দশকে সমগ্র বিশ্বের অর্থ ও সম্পদের পরিমাণ বেড়েছে তিনগুণ।
দু'হাজার একত্রিশ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।