দেশ

বন রক্ষায় ডিজিটাল জরিপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন রক্ষায় ডিজিটাল জরিপের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে দেশের সব বনাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবিলম্বে ডিজিটাল জরিপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন। 

বাংলাদেশ-উইন্ডিজ মুখোমুখি আজ

বাংলাদেশ-উইন্ডিজ মুখোমুখি আজ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশ দলের জয়ের বিকল্প নেই। বাংলাদেশকে হারাতেই হবে গেইল-পোলার্ড-রাসেলদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজকে। 

খাদ্য সংকট,  জনগণকে কম খাওয়ার নির্দেশ কিমের

খাদ্য সংকট, জনগণকে কম খাওয়ার নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জনগণকে সেই দেশের বর্তমান খাদ্য সংকটের মধ্যে কম খাওয়ার নির্দেশ দিয়েছেন। এই সঙ্কট ২০২৫ সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে।

দেশে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৯৪

দেশে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৯৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৪ জন। মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।

সাম্প্রদায়িক হামলার বিচারিক তদন্তের নির্দেশ

সাম্প্রদায়িক হামলার বিচারিক তদন্তের নির্দেশ

সম্প্রতি দুর্গাপূজা চলাকালে ছয় জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সংশ্লিষ্ট জেলাগুলোর বিচারিক হাকিমকে (সিএমএম/সিজেএম) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ছয়টি জেলা হচ্ছে- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুর। তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস বলছে, এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা মোট টিকার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৫০ লাখ ডোজ।

জরিমানা করায় প্রতিশোধমূলক এ্যাকশন, ট্রাফিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন প্রকৌশলী!

জরিমানা করায় প্রতিশোধমূলক এ্যাকশন, ট্রাফিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন প্রকৌশলী!

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা গুনতে হয় বিদ্যুতের (নেসকো) উপ-সহকারী প্রকৌশলীকে। প্রতিশোধ নিতে এ ঘটনায় আধা ঘন্টার মধ্যেই ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় অবস্থিত ট্রাফিক অফিসের বিদ্যুৎ বকেয়া বিলের অজুহাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

ঘরের মাটিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে ফের পিছিয়ে গেল বাংলাদেশ।

১২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

১২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে শেষের দিকে নাসুম ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইংল্যান্ডের সামনে এমন টার্গেট সহজ না কঠিন, তা বলে দেবে বাংলাদেশের বোলিং কেমন হয়।

করোনায় আরো ৭ জনের মৃত্যু

করোনায় আরো ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো সাতজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩০৬ জনের শরীরে।