টি-২০ বিশ্বকাপের ৭ম আসরের পর্দা উঠছে আজ রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি মধ্যকার ম্যাচ দিয়ে। প্রথম দিনেই মঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদু্ল্লাহ রিয়াদের দল।
দেশ
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে, এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।
খাদ্য উৎপাদন বাড়াতে গবেষণার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের অপচয় কিভাবে রোধ করা যায় সেদিকে নজর দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৬ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২৯৩ জনের শরীরে।
দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সকে পেছনে ফেলে, আগামীকাল ওমানের মাস্কাটে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা জয় দিয়ে করতে চায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসবো না, এটাই বাস্তব। আমার কথা হচ্ছে নিজেদের চাহিদা মিটিয়ে পরে বিক্রি করবো।
ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১০ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
বিশ্বে আইনের শাসন রয়েছে এমন ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১২৪ তম অবস্থানে রয়েছে। সূচকে এর সামগ্রিক স্কোর অবশ্য ০.৪১ থেকে ০.৪০ তে নেমে এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে।