বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। জয়ের বিকল্প কিছু হাতে নেই তাদের। তাইতো মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সহ-আয়োজক ওমানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ।
দেশ
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে।সোমবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের গণতন্ত্র ধ্বংস করতে বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্কটল্যান্ডের বিরুদ্ধে কিছুক্ষণ আগেই ৬ রানে হেরেছে বাংলাদেশ। সবাই টাইগারদের হারের কারণ খুঁজতে ব্যস্ত। ওই সময় ম্যাচের পরে সংবাদ সম্মেলন করতে এলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে এসে তিনি পড়লেন জীবনের অন্যতম খারাপ পরিস্থিতির সামনে।
ঢাকা মহানগর ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।ওমানের আমেরাত স্টেডিয়ামে রোববার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসাবে বর্ণনা করে বলেছেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবময় ইতিহাস এবং অপার সম্ভাবনার বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি সারাবিশ্বে তুলে ধরতে হবে।