করোনা রোগীর তথ্য সংগ্রহে দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অপরাধ সংঘটনের সুযোগ নিচ্ছে। এ অবস্থায় কেউ করোনা রোগীর তথ্য সংগ্রহ কিংবা জরুরি সেবার নামে বাড়িতে এলে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন করে পরিচয় নিশ্চিত হতে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
দেশ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় বিপুল সংখ্যায় মানুষের উপস্থিতি ঠেকাতে ব্যর্থতার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
পোশাক শ্রমিকরা সহজে বেতন-ভাতা পেতে এখন পর্যন্ত ১৯ লাখ ২০ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে নতুন একাউন্ট খুলেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হচ্ছে।
সারা বিশ্বে চিকিৎসা দিতে গিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশেও চিকিৎসক আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে।
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনজন। ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতিতে উৎসবটা সেভাবে করিনি।
করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মোট ৮৪ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আরও ৩০৬ জন আক্রান্ত হয়েছে।