মাদারীপুর জেলার শিবচরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে মঙ্গলবার রাতে শিবচর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অভিযুক্ত আয়নাল খাঁ’র (৬৫) বিরুদ্ধে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ধর্ষণচেষ্টা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার দৈবজ্ঞহাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বদিউজ্জামান খোকার ছেলে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই বহিরাগতকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা হলেন-রাকিব হোসেন ও মেজবাহ উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম নগরীর বাংলাদেশ বন গবেষণাগার ইন্সটিটিউট এলাকায় এক চিকিৎসককে ধর্ষণচেষ্টা মামলায় মো. জামসেদ (৩৫) নামের অটোরিকশা চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নাটোরের নলডাঙ্গায় তিন বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. তুহিন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
কেশবপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন নামে উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের ইমামকে আটক করেছে।