ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের আইল্যান্ডে ধাক্কা লাগলে সুপারভাইজার জুবায়ের শেখ (৩৫) বাস থেকে ছিটকে পড়ে নিহত হন।
ধাক্কা
ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের মেয়ে আহত হন।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৬০) বছরের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার মধ্য শহরের দক্ষিণ রাঘবপুর তেল পাম্পের সামনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) পথচারী নিহত হয়েছেন।বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার সাঁথিয়ায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতম রায় (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর নন্দীপাড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় জাহিদ মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।