পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পথচারী নিহত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পথচারী নিহত

ফাইল ছবি

পাবনার মধ্য শহরের দক্ষিণ রাঘবপুর তেল পাম্পের সামনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) পথচারী নিহত হয়েছেন।বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই জাকির উল ইসলাম। 

তবে নিহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি।

এ বিষয়ে পাবনা সদর থানার এসআই জাকির উল ইসলাম বলেন, রাঘবপুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীর মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।