সামরিক অভ্যুত্থান নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) নাইজারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এই অবস্থায় দেশটিতে কয়েক হাজার মানুষ সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
নাইজার
নাইজারের সামরিক শাসক জেনারেল আব্দুর রহমান তিয়ানি পশ্চিম আফ্রিকার নেতাদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর জানিয়েছেন, ৩ বছরের মধ্যে গণতন্ত্র পুনর্বহাল হবে। এ সময়ের আগ পর্যন্ত দেশে সামরিক শাসক বহাল থাকবে।
নাইজারের অভ্যুত্থান উল্টে দেয়ার লক্ষ্যে একটি সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপের ব্যাপারে ঘানায় পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা বৃহস্পতিবার (১৭ আগস্ট) বৈঠকে বসছেন।
নাইজারের নতুন সামরিক নেতাদের ‘অপমানজনক’ বলে মনে করা একটি সাক্ষাৎকার সম্প্রচার করার পর, বুরকিনা ফাসোর জান্তা-নেতৃত্বাধীন সরকার দেশটির অন্যতম জনপ্রিয় একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে।
নাইজারের নেতা মোহাম্মাদ বাজুমকে আটক করে ‘খুবই শোচনীয় অবস্থায়’ রাখায় জাতিসংঘ প্রধান বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জোটের বৈঠকে অনুমোদন হয়েছে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়টি। এবার সেই লক্ষ্যে অভিযান পরিচালনায় ২৫ হাজার সেনা সমাবেশ করতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ‘ইকোওয়াস’।
প্রতিবেশী দেশগুলোর নেতারা কয়েক দফা বৈঠকের পর নাইজারের অভ্যুত্থানকারী সামরিক বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপের হুমকি দেন কয়েকদিন আগেই। কিন্তু ওই সময়কে পাত্তা দেয়নি তারা।
আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস) নাইজারে অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে।
নাইজারের জান্তা সরকার বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস কর্মীদের একাংশকে সরিয়ে আনার নির্দেশ দিয়েছে।