রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
নারী উদ্যোক্তা মেলা
নারী উদ্যোক্তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা। সোমবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মেলাটি উদ্বোধন করেন।
নোয়াখালীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘অদম্য নারী উদ্যোক্তা মেলা’। মেলায় শীতকালীন পিঠা উৎসবের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, নকশিকাঁথা, পোশাক ও নানান রকম স্থানীয় পণ্যের প্রদর্শনী স্থান পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক।