বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বভাভিক করে।
নিক
বিএনপি সহ বিরোধী দলের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ ৫ নভেম্বর রবিবার উত্তরায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ হাসানকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
টঙ্গীর প্রবীণ প্রগতিশীল রাজনীতিবিদ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশনগুলোতে চিঠি পাঠিয়েছে সরকার। ২১ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।
বেতন বৃদ্বির দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সড়িয়ে দিয়েছে। নিরাপত্তা জোরদারে মাঠে আছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মানিকগঞ্জে ঘরে আগুন লেগে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। বুধবার (১ নভেম্বরে) বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলা টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যহত। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় দৈনিক হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু।
কাজাখস্তানের একটি খনিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলর মিত্তলের খনিটিতে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।