ঠিক কী হয়েছিল মিনি সাবমেরিন তথা ডুবোযান টাইটানের, তা নিয়েই এখন কাটাছেঁড়া চলছে। সাথে বাড়ছে রহস্যও। আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের ১৬০০ ফুট দূরে পাওয়া গেছে টাইটানের ধ্বংসাবশেষ।
নিক
কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ৪টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্ট গার্ডের সমুদ্রগামী পাঁচটি আধুনিক জাহাজের কমিশনিং করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট এবং একটি ভাসমান ক্রেন।
আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। সাবমেরিনটি উদ্ধারে অভিযান হয়েছে।
সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর মাঝপাড়া গ্রামে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণশক্তি নিয়ে অংশগ্রহণ করুক কিন্তু তারা পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতে চায়।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ সন্তানসহ এক মা পুড়ে মারা গেছেন। বুধবার (১৪ জুন) রাতে রাজ্যের কুশিনগর জেলার উরধা গ্রামে এ ঘটনা ঘটে।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ মগবাজারে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যরিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে সিপিডি কমিটি বিসিপিএস কর্তৃক আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত সাড়ে ৯টায় জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হাজী মার্কেটের পাশে মো. শাকিলের মালিকানাধীন ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে ফরহাদ মণ্ডল নামে এক ব্যক্তির বাসায় আগুনে পুড়ে নয়টি কক্ষ পড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চন্দরা পালনপাড়া এলাকায় রবিবার রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।