নিক

প্ল্যান ইন্টারন্যাশনালে ‘কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ

প্ল্যান ইন্টারন্যাশনালে ‘কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ‘কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ জুন। 

শ্রীলঙ্কায় শিক্ষার্থীদের ওপর র্টিয়ার গ্যাস-জলকামান নিক্ষেপ

শ্রীলঙ্কায় শিক্ষার্থীদের ওপর র্টিয়ার গ্যাস-জলকামান নিক্ষেপ

গত বছর সরকারবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার মানুষের মুক্তি দাবিতে স্থানীয় সময় বুধবার (৭ জুন) সকালে দেশটির রাজধানী কলম্বোতে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে। এরফলে ফের অশান্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কা। এ সময় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া ও জলকামান ব্যবহার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেছেন, রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে কয়েক ডজন ছাত্র ও আন্দোলনকারীকে কারাবন্দি করে রেখেছে কর্তৃপক্ষ।

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর পুড়ে ছাই

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর পুড়ে ছাই

মিরসরাইয়ে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৭ পরিবার। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠানালা ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মলিয়াইশ গ্রামের সওদাগরের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

বার্নিকাটের গাড়িবহরে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৯ জুলাই

বার্নিকাটের গাড়িবহরে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৯ জুলাই

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় যুক্ত হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ

কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় যুক্ত হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ

গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ওষুধের তালিকা হালনাগাদকরণ কমিটি। 

নিকলীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

নিকলীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে সারোয়ার আলম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার গুরই ইউনিয়নের ছেত্রা গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“টেকসই দুগ্ধ শিল্প,সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের দুদ্ধ পান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।

আজ বিএনপির ১৭ সাংগাঠনিক জেলা-মহানগরে জনসমাবেশ

আজ বিএনপির ১৭ সাংগাঠনিক জেলা-মহানগরে জনসমাবেশ

সারাদেশের ১৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। এটি দলটির পূর্বঘোষিত চার পর্বের জনসমাবেশের তৃতীয় পর্বের কর্মসূচি। আজ শুক্রবার এ কর্মসূচি করবে দলটি।

বিশ্বজুড়ে করোনায়  দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জনের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ৩২ হাজারে।