স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিপীড়িত বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের সুফল দেশের জনগণ ভোগ করছে এবং দেশের অর্থনীতিও আজ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বিশ্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত।