তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোচা জানান, প্রেসিডেন্ট এরদোয়ান গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।
নির্বাচনী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন যে, তিনি ওয়াশিংটনকে আসন্ন নির্বাচনের সময় বাংলাদেশে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ করেছেন। কারণ আওয়ামী লীগ সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে চায়।
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনী কেন্দ্র চৌহদ্দীর মধ্যে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় একজনকে জরিমানা করা হয়েছে।
আগামী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় অঙ্কার দত্ত (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। গত ২৪ অক্টোবর নৌকার প্রার্থীর তিন ছেলের আঘাতে তিনি মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। নিহত ব্যক্তি বাগুলাট ইউনিয়নের দমদমা গ্রামের ছমির উদ্দিন বিশ্বাস(৬০)
নতুন নির্বাচন কমিশন গঠনে আজ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিযয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে।সোমবার রাতে নিহত নাছিমের পিতা নায়েব আলী ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান বাদী হয়ে এ দু’টি মামলা করেন।
পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নৌকার প্রার্থী রবিউল হক টুটুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।