প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে।
নির্বাচনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় জাতীয় নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতার পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি দাবি করে বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ জামায়াত বারবার তাদের খোলস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়।’
মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে- নির্বাচন কমিশন সর্বত্রভাবে এ বিষয়ে প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও কোস্ট গার্ডসহ কোনো বাহিনীর সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে ‘বাকসু ডায়ালগ’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, সামনে আমাদের নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ভোটের বিষয়টি অগ্রাধিকার হয়ে যাবে। ইসি যেভাবে দিকনির্দেশনা দেবে আমরা সেভাবে চলব।