জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সফল ও অর্থবহ করতে সকলকে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।
লাগাতার অগ্নিকাণ্ড; হাসিনা বিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না- এটা আন্তর্জাতিকভাবে দেখানো দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটি অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেছেন, তাঁর সরকার এমন একটা নির্বাচন উপহার দেবে- যা দৃষ্টান্ত হয়ে থাকবে। অত ভালো নির্বাচন এ দেশের মানুষ আর কখনো দেখেনি। গত ছয়-সাত মাসে এই কথাটি তিনি কতবার বলেছেন, তার কোনো লেখাজোখা নেই। দেশবাসীর এক বিরাট অংশ অশেষ মুগ্ধতা সহযোগে এই সুবচন শ্রবণ করেছে, গলাধঃকরণ ও বিশ্বাস করেছে।
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ ও বাস্তবায়ন এবং গণভোটসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেও জামায়াতে ইসলামী বেশকিছু ভুঁইফোড় দলের নেতৃবৃন্দকে দিয়ে কথিত পিআর পদ্ধতিতে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হবে না। বিএনপির কোনো কর্মী বেঁচে থাকতে তা হতে দেবে না।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আমরা জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ লোককে চাই। তাই এলাকার সৎ লোকটিকে যেন মনোনয়ন দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়েছে।