করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই গ্রাস করছে ভারতের জনগনকে। এর মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার ভারতেরে পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচন। গত দুই দফার মত এবারও ঝামেলা, অশান্তি এড়াতে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
নির্বাচ
আট দফা নির্বানে ৬ষ্ঠ দফা নির্বাচন শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। রাজনৈতিক উত্তাপ নিয়ে বার বার খবরের শিরোনামে উঠে আসা ভাটাপাড়াকে শান্ত রাখা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। উত্তর ২৪ পরগনার শুধু এই কেন্দ্রই নয়, পাশের নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া নিয়েও সতর্ক কমিশন।
পঞ্চম দফায় শনিবার (১৭ এপ্রিল) সকাল ৭টা বাজতেই শুরু হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গের ৪৫ আসনের ভোটগ্রহণ। এর আগে ৪ দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এই দফায় ভোট কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধান সভার নির্বাচনে পঞ্চম দফার ভোটের আগে নাটকীয় ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না।
ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের ভোট। কোচবিহারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। আগে ১৮ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
প্রাণহানি এড়ানো গেল না চতুর্থ দফার ভোটেও। কুচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। সদ্য আঠেরো পেরনো ওই কিশোরের প্রথম ভোট ছিল এ বার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে মৃত কিশোরের পরিবার।
চতুর্থ দফা নির্বাচন শুরু হল ভারতের পশ্চিমঙ্গ রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হচ্ছে ওই কেন্দ্রগুলোতে। এর মধ্যে উত্তরবঙ্গের কুচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ চলছে।
নীলবাড়ির লড়াইয়ে শনিবার (১০ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে নির্বাচন। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ওই ৪৪ কেন্দ্রে ২০১৬ থেকে ২০১৯— ৩ বছরে বিজেপি-র ভোট বেড়েছে ৩ গুণেরও বেশি।
নির্বাচনী আচরণবিধি ভেঙে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার তাঁকে নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোথাও প্রতিপক্ষের ইট থেকে মাথা বাঁচাতে প্রার্থীকে হেলমেট পরে বুথে যেতে হল। কোথাও সংঘর্ষে আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে চড় খেলেন প্রার্থী। কোথাও আবার দিনভর দফায় দফায় প্রার্থীকে হামলার শিকার হতে হল। ভারতের পশ্চিবঙ্গের রাজ্যের ৩ জেলার ৩১ আসনে তৃতীয় দফার ভোটে বিভিন্ন জায়গায় ধরা পড়ল অশান্তির ছবি।