নিষিদ্ধঘোষিত দলের লোকদের বাসা না

নিষিদ্ধঘোষিত দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

নিষিদ্ধঘোষিত দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশ পক্ষ থেকে মাইকিং করতে দেখা গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মইজ্জারটেক মোড় এলাকার পুলিশ বক্সের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নিষিদ্ধঘোষিত দলের লোকদের বাসাভাড়া দিতে নিষেধ করা হয়। এতে বাসা থেকে নিষিদ্ধঘোষিত দলের কর্মীদের পরিচালিত যেকোনো কার্যক্রমের জন্য বাড়িওয়ালাকে দায় বহনের কথাও বলা হয়।