চাঁদপুর হাইমচরে মেঘনা নদীর চরভৈরবী এলাকায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ১০ জেলে আটক, ৫০ হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত ২টি নৌকা জব্দ করা হয়েছে।
নিষিদ্ধ
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটার করিম খানের ইসরাইলের প্রধানমন্ত্রী এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসিকেই নিষিদ্ধ করার আলোচনা শুরু হয়েছে।
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫টি চিংড়ি পোনা নিধনকারী পুশ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
যুক্তরাজ্যের স্কুলগুলোতে ১৮ বছরের আগ পর্যন্ত শিক্ষার্থীদের জেন্ডার আইডেনটিটি বা লিঙ্গ পরিচয় সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হবে না।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে মন্থর ওভার-রেটের কারণে বড় শাস্তি পেয়েছেন রিশাভ পান্ত। আইপিএলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভবনগুলোর অভ্যন্তরে মিছিল, মিটিং নিষিদ্ধ করেছে বেরোবি প্রশাসন।মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবানের পপি ক্ষেত নির্মূলের প্রতিবাদে বিক্ষোভের পর সংঘর্ষে দু'জন নিহত হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে পুরুষদের জন্য কাজের সন্ধানে বিদেশ গমন নিষিদ্ধ করেছে মিয়ানমারের জান্তা সরকার।
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ শাপলাপাতা, পীতাম্বরী ও হাঙর মাছ জব্দ করা হয়েছে।
টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।