নিহত ২৭

তুরস্কে আকস্মিক বন্যা, নিহত বেড়ে ২৭

তুরস্কে আকস্মিক বন্যা, নিহত বেড়ে ২৭

তুরস্কে দাবানলের পর আবারও নতুন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। এ নিয়ে চলতি মাসে দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো তুরস্ক।