বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আমরা দেখছি, দু-তিন দিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণে না এলে আমদানি করা হবে। বাণিজ্যমন্ত্রী ও সচিব এখন বিদেশে। গতকাল রাতেও (রোববার) মন্ত্রী মহোদয়ের সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে।
নিয়ন্ত্রণে
রাজধানীর গ্রিনরোডে একটি মার্কেটে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে লাগে এ আগুন। পরে ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসে ৫টি ইউনিট চেস্টায় ৯টায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের গোলের কিছুটা ঘাটতি থাকতে পারে।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে আরো সময় লাগবে। ভেতরে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে, আর কয়েক জায়গায় হালকা হালকা আগুন জ্বলছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
যানবাহন নিয়ন্ত্রণে রংপুর নগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিগনাল ম্যানেজমেন্ট সিস্টেম। মঙ্গলবার দুপুরে নগরীর লালকুঠি মোড়ে সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ফলক উন্মোচনসহ রিমোর্ট চেপে ডিজিটাল ট্রাফিক সিগনাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেন ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হবে।’
পেঁয়াজ রপ্তানির উপর ভারতের শুল্ক আরোপের অজুহাত দেখিয়ে কোন অসাধু ব্যবসায়ী যেন দাম কিংবা মজুদের ক্ষেত্রে কারসাজি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন ঘণ্টার যৌথ টহল চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর ৪৭০ জন সদস্য। শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বালুখালীর ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পে যৌথ এই টহল চলে।